সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • আবরার ফাহাদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

    আবরার ফাহাদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় আধিপত্যবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাতবরণ করা আবরার ফাহাদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন এ মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দিন খান। দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে বৃক্ষরোপণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদ আবরার আমাদের পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা। ভারত গত রেজিমে বাংলাদেশের সবচেয়ে বেশি  ক্ষতি করেছে, এখনো তারা ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে। মূলত তারা আমাদের দেশকে গিলে খেয়েছে। শহীদ আববার এই আগ্রাসনের বিরুদ্ধেই স্টাটাস দিয়েছিল। শুধুমাত্র এজন্যই তাকে শহীদ করা হয়।

    তিনি আরও বলেন, আমাদের বয়স বাড়লেও আবরারের চেতনা আমাদের মধ্যে রয়েছে। আমরা যত আগ্রাসনবাদ বিরোধী, সম্রাজ্যবাদবিরোদী  কাজ করব, সবকিছুর সওয়াব আবরার পাবে। নতুন প্রজন্মকে আরও বেশি করে আবরারকে জানতে হবে, আলোচনা করতে হবে। আবরারের স্পিরিটকে ধারণ করেই আমাদেরকে ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে৷ আমরা হত্যার বদলে হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করবো না, আমরা আমাদের আদর্শ দিয়ে মোকাবেলা করবো। আবরার হোক আমাদের চেতনা ও প্রেরণা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন