সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য মিশার দোয়া মাহফিল

    ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য মিশার দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাত মাস ধরে অসুস্থ বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন গুরুতরভাবে অসুস্থ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার অসুস্থতার খবর শুনে সহশিল্পীরা উদ্বিগ্ন। সম্প্রতি এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে তার সুস্থতার জন্য এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিল শেষে মিশা সওদাগর বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নন, তিনি সচেতন নাগরিক, সমাজকর্মী এবং আমাদের সবার প্রেরণা। তার অসুস্থতার খবর শুনে আমরা ভীষণভাবে ব্যথিত। আজ আমরা সবাই মিলে দোয়া করেছি-আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। সবাই তার জন্য দোয়া করবেন।

    মিশা আরও জানান, প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি। তখন পরিবারের অনুরোধে বিষয়টি প্রকাশ করেননি, তবে অন্তর থেকে তাঁর জন্য দোয়া করেছেন। পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসার খবর জানালে সমিতির পক্ষ থেকে দোয়া–মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে কাঞ্চনের দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রোজিনা, আলীরাজ, নানা শাহ, জ্যাকি আলমগীর, জয় চৌধুরী, ডি এ তায়েবসহ আরও অনেকে।

    বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার হয়, টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি-‘টার্গেট থেরাপি’ নিচ্ছেন। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই চিকিৎসা চলবে। এরপর চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

    ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইনও দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ