রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বোরকা পরে সন্তানদের সঙ্গে হাসপাতালে পরীমনি

    বোরকা পরে সন্তানদের সঙ্গে হাসপাতালে পরীমনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বুধবার (১ অক্টোবর) সকালে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে যান। এ সময় তিনি বোরকা পরে সন্তানদের সঙ্গে হাসপাতালে উপস্থিত হন।

    সকালেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, বোরকা পরা অবস্থায় সন্তানদের নিয়ে গাড়িতে করে হাসপাতালে যাচ্ছেন তিনি। পথেই রাজ্য ও প্রিয়মের সঙ্গে হাসি-আড্ডা আর আদরে মেতে ছিলেন এই নায়িকা।

    হাসপাতালে পৌঁছে সন্তানদের টিকা দেন পরীমনি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।”

    ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে পরীমনির বোরকা পরা লুক দেখে প্রশংসা করেন। পাশাপাশি সন্তানের প্রতি তার দায়িত্বশীল মায়ের ভূমিকাও নেটিজেনদের দৃষ্টি কাড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন