বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • বৃষ্টি কমার সময়সূচি জানাল আবহাওয়া অফিস

    বৃষ্টি কমার সময়সূচি জানাল আবহাওয়া অফিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত। গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যেতে পারে।

    আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গভীর নিম্নচাপ এখন স্থল নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা উপকূলে অবস্থন করছে। এর ফলে বৃষ্টি হচ্ছে। এছাড়া আগামী সপ্তাহে বর্ষা বিদায় নেবে, তাই শেষ সময়ে বৃষ্টি ঝরছে। আগামী ৬ অক্টোবর থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে।

    ভোর থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তি 
    বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচ-সবজির দাম 
    বৈরী আবহাওয়ায় দুদিন সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ 

    তবে আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এসময় ঢাকায় বৃষ্টি হয় ২ মিলিমিটার। এর আগে, বুধবার (১ অক্টোবর) দুপুরে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। আর ২৪ ঘণ্টায় হয়েছে ২০৬ মিলিমিটার। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন