সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিক্ষকদের জন্য বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিতে সুখবর

    শিক্ষকদের জন্য বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিতে সুখবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে শিক্ষকরা মূল বেতনের ওপর শতকরা হারে বাড়িভাড়া ভাতার দাবি জানিয়ে সেটির বিরোধিতা করেন।

    এ দাবিতে ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সরকারের কাছে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

    এমন অবস্থায় শিক্ষক-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে একটি প্রস্তাবনাপত্র প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা করে এ প্রস্তাব দেবে।

    উভয় বিভাগের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুমোদন দিয়েছেন। এরপর সেটি পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। দুর্গাপূজার দুদিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) এটি পাঠানো হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর শতাংশ হারে নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার রয়েছে চার ধরনের—৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয় কত শতাংশ হারে অনুমোদন দেবে, তা তারা বিবেচনা করবে। অর্থ মন্ত্রণালয় যে হার অনুমোদন করবে, সেটিই কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন