সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর 

    নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

    গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের ঐ প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানানো হয়।

    জাককানইবির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।

    স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। 

    চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন