সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন বিআইএম-২০২৫

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন বিআইএম-২০২৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IoT) এবং মেশিন লার্নিংকে সামনে রেখে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সম্মানজনক ৩য় আন্তর্জাতিক সম্মেলন “বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং (BIM 2025)”।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে অনুষ্ঠিত হচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স BIM 2025। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: জাহিদুল ইসলাম এর বক্তব্যের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা।

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

    প্রথম থেকেই এবারের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণা প্রবন্ধ সম্মেলনে জমা পড়ে। এর মধ্যে ব্লাইন্ড পিয়ার রিভিউ এর মাধ্যমে পর্যালোচনা শেষে কয়েক ধাপে মাত্র ২৫১টি গবেষণা গ্রহণযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে যা স্বনামধন্য স্প্রিঞ্জার লেকচার নোট এবং টেয়লর এবং ফ্র‍্যাঞ্চিজ বইয়ে প্রকাশিত হবে।

    এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।এই সম্মেলনে তাদের ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ স্থান করে নিতে সক্ষম হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতিকে নির্দেশ করে।

    সুচনা অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মোঃ সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ড: মোহাম্মদ শরিফ উদ্দিন,উপাচার্য,গ্রীন ইউনিভার্সিটি; অধ্যাপক ড: এম শামীম কায়সার,আই আই টি,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়; এডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী,মেম্বার ,বিওটি,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।এছাড়া অনলাইনেও দেশ ও বিদেশ থেকে যুক্ত হন উক্ত ফিল্ডের বিশেষজ্ঞরা।

    সারাদিনব্যাপি চলমান প্রযুক্তি সেশনগুলোতে থাকছে সমসাময়িক ও ভবিষ্যত বিশ্বের প্রযুক্তির বিভিন্ন বিষয়াবলি।

    উল্লেখ্য , সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। আর সাংগাঠনিক চেয়ার হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ও বিসিএসের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন