সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বিশ্ব ফার্মেসি দিবসে ডিআইইউতে দিনব্যাপী উৎসব

    বিশ্ব ফার্মেসি দিবসে ডিআইইউতে দিনব্যাপী উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থিংক হেল্থ থিংক ফার্মাসিস্ট এই স্লোগান কে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফার্মেসি ফেস্ট ২০২৫।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনের ক্যান্টিন প্রাঙ্গণে এ আয়োজন হয়।

    দুপুর ১২টায় শুরু হওয়া মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক  আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের  সদস্য, ডা.এস কাদের পাটোয়ারী, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম , প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড.  সাজ্জাদ হোসেন সহ ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ।

    অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বাগানে পরিবেশবান্ধব গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর পুরাতন ক্যাম্পাস থেকে বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নতুন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপচার্য  ড. জাহিদুল ইসলাম বলেন, আমরা যে ধরনের মেডিসিন ব্যবহার করি, তা সমাজ এবং আমাদের ঐক্যকে কাজ করতে বাধ্য করে। এই প্রজন্মকে স্মরণ করতে হবে যে পূর্ববর্তী প্রজন্ম আপনাকে আইডিয়া দিয়েছে, তারা ওষুধ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আজকে আমাদের দেশে যেভাবে প্রচলিত হচ্ছে, তা উন্নয়নের একটি বড় দৃষ্টান্ত।

    বিশ্ব ফার্মেসি দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা মনে করি যে ফার্মেসি ডিপার্টমেন্ট অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা কম টাকায় ওষুধ পেতে পারছি, এটা ওষুধ নীতির ফল আর লসের জন্য একটি হাইলাইট। তোমরা যারা ফার্মাসিতে পড়ছো, সারা পৃথিবী তোমাদের জন্য খোলা।

    উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্বে ফার্মেসি ৩৬, ৩৭ ও ৩৮ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রক্টর ও প্রভোস্ট এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান বিভিন্ন পোস্টার ঘুরে দেখেন। পরবর্তীতে তারা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন