সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

    নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল ‘জেকেকেএনআইইউ বিজনেস রিভিউ’।

    রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করে জার্নালটির ভলিউম ১, সংখ্যা ১, জুন ২০২৫ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ জার্নালের সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।

    সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ। সম্পাদনা পরিষদে ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। বহিস্থ সদস্য হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।

    জার্নালটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রথম সংখ্যাটিতে। জার্নালটির মূল্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পাঠকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশিদের জন্য ৫ মার্কিন ডলার।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন