সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • গবেষণার জন্য আনা ১৪ ভেড়া চুরি: বাকৃবিতে তোলপাড়

    গবেষণার জন্য আনা ১৪ ভেড়া চুরি: বাকৃবিতে তোলপাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। 

    বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদসংলগ্ন খামারের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। 

    নিখোঁজ ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ নামে পরিচিত, যেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছিল। খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ডিউটিরত কর্মীরা বিকাল ৫টার পর দায়িত্ব ছেড়ে চলে গেলে রাতে খামার ফাঁকা ছিল। সকালে নিরাপত্তাকর্মীরা গিয়ে তালা ভাঙা ও ভেড়াগুলো উধাও দেখতে পান। 

    গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, ‘‘এটি অত্যন্ত বেদনাদায়ক। বহু পরিশ্রমে আমরা এই ‘নিউক্লিয়ার স্টক’ তৈরি করেছি। চর ও হাওড় অঞ্চলে এই জাতের পরিচিতি আছে। চুরির ঘটনায় আমার ব্যক্তিগত গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পেরও বড় ক্ষতি হলো।’’ 

    তিনি আরও জানান, ২০১১ সাল থেকে এ ভেড়ার ওপর গবেষণা চলছে। ভেড়াগুলো থেকে সিমেন সংগ্রহ করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ নিতেন। এ কারণে চুরির প্রভাব স্নাতক থেকে পিএইচডি স্তরের শিক্ষার্থীদের ওপর পড়বে। 

    বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে এবং পুলিশের সহায়তায় দ্রুত ভেড়াগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

    উল্লেখ্য, অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি ভেড়ার ভ্রূণ গবেষণার জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) গোল্ড মেডেল অর্জন করেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন