সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • CAB ফার্মগেট ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

    CAB ফার্মগেট ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত এক অনাড়ম্বর অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটির ফার্মগেট শাখা।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান। সেখানে ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক কমিটির সিনিয়র সদস্যরা।

    নতুন কমিটির নেতৃত্ব-

    এবারের কমিটিতে বিসিএ কোচিংয়ের পরিচালক মাহবুব আরেফিনকে সভাপতি এবং ম্যাথ হেটার্স কোচিংয়ের পরিচালক মো: রফিকুজ্জামান রাফিকে সাধারণ সম্পাদক করা হয়।

    তাদের নেতৃত্বে মোট ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    পূর্ণাঙ্গ কমিটি-

    • সভাপতি: মাহবুব আরেফিন

    • সাধারণ সম্পাদক: মো: রফিকুজ্জামান রাফি

    • সিনিয়র সহ-সভাপতি: মাহমুদ আলম

    • সহ-সভাপতি: এস এম ছোটন, এম এ সালাম, এ কে এম মুক্তম উল হক, মোঃ আরিফুর রহমান, মোঃ জিকরুল হক, রেজাউল করিম সুমন

    • যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান তানভীর, মোঃ রাজীব হোসেন

    • সাংগঠনিক সম্পাদক: মো: শাহাজালাল

    • সহ সাংগঠনিক সম্পাদক: মাহমুদুর রশিদ রনি

    • অর্থ সম্পাদক: এন এইচ রায়হান

    • দপ্তর সম্পাদক: মো: ফরহাদ তালুকদার

    • প্রচার সম্পাদক: সাহিদ হোসেন শোভন

    • ক্রীড়া সম্পাদক: হৃত্বিক দেবনাথ

    • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো: রাজ পাঠান

    • কার্যকরী সদস্য: ফরহাদ হোসেন, মো: সেলিম, মোঃ বিন তৌহিদ শাওন, মোঃ বায়োজিদ হোসেন, ইয়াদিন রাব্বি বাপ্পি (অর্ক), এস কে মোস্তাফিজুর রহমান

    সাবেক কমিটির শুভেচ্ছা ও দিকনির্দেশনা

    অনুষ্ঠানে উপস্থিত সাবেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রশংসা করেন এবং তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা, ঐক্য ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই। নতুন কমিটির তরুণ নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নেবে।”

    নতুন যাত্রার অঙ্গীকার

    সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রতিশ্রুতি দেন, কোচিং শিল্পের উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং শিক্ষকদের স্বার্থরক্ষায় একযোগে কাজ করবেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন