সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বেরোবিতে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ

    বেরোবিতে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন 'সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব' এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) এ ক্লাবটির যাত্রা শুরু হয়। 

    নবগঠিত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন এম. এ আইভি এবং সাধারণ সম্পাদক মো: মিনহাজুর রহমান মেহেদী।  

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিধান চন্দ্র রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়, সহ- সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম, অর্থ সম্পাদক মুমতাহিনা পারভীন তৃষা, দপ্তর সম্পাদক, শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার,  তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানব সম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আঁখি।

    নবগঠিত কমিটির সভাপতি এম. এ আইভি বলেন,  এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম সুন্দর একটি ক্ষেত্র। আমরা চাই ক্লাবকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং তাদের সক্রিয়ভাবে ক্লাবের কার্যক্রমে যুক্ত করা। আমরা বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার দক্ষতা বাড়াতে কাজ করব। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে আমাদের ক্লাবকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে।

    সাধারণ সম্পাদক মো মিনহাজুর রহমান মেহেদী বলেন,  আমি সব সময় মনে করি বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয় এটি একটি ছাত্রের জন্য আত্মবিশ্বাসের উৎস।   নিজের বিভাগের প্রথম বিতর্ক ক্লাবের কমিটির সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত । আমাদের লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা, নতুন সদস্যদেরকে উৎসাহিত করা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমরা সবাই মিলে এই বিতর্কের নতুন যাত্রা সফল করতে পারবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন