সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইবিতে মুবারক র‌্যালি

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইবিতে মুবারক র‌্যালি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের আয়োজনে শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

    এসময় পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি আব্দুর রউফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবছরই দিনটি উদযাপন করে। এই মুবারক র‌্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সাঃ) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।

    শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, আজকের এইদিনে ঘুনে ধরা এক সমাজে রাসূল (সাঃ) এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন। আমাদেরকে রাসুলের (সাঃ) আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেওয়া আমাদের দায়িত্ব। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন