সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান

    বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন। 

    সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা ঘোষণা দেন, যে কোনো পরিস্থিতিতেই হলে অবস্থান করবেন।

    এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে হল বন্ধের নির্দেশ দিয়েছে আমরা তা মানছি না। কোনো শিক্ষার্থী হল ছাড়বে না। নারী শিক্ষার্থীদেরও হলে থেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ছেলেরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।’

    পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার পর প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা কে আর মার্কেটে জড়ো হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি শুরু হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর অবস্থান নেওয়া হবে। আজ পুরো বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি চলবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সব কার্যক্রম বর্জন করা হলো।

    একইসঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন।

    রোববার বেলা ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন