সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বেরোবিতে খাবারে মিলল বড় আকৃতির পোকা 

    বেরোবিতে খাবারে মিলল বড় আকৃতির পোকা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পেয়েছে এক আবাসিক শিক্ষার্থী। 

    রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ পোকা পাওয়া যায়। 

    খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, আমি খাবার নিয়ে যখন খেতে বসি তখনই দেখতে পাই বড় একটা পোকা। দেখতে কেঁচোর মত। এরপর আর আমি খাই নাই। এসব দেখার পর আর খেতে মন চায়। 

    তিনি আরও বলেন, এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খাইলাম।

    আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা শোনার কেউ নাই। অব্যবস্থাপনায় চলছে হল। 

    ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, আজ দেখলাম হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেচো- তাছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ দেখা যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। একটা লাইভ স্ট্রিমিং  কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না।  হলের ছোট্ট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকে কোনো নজর নাই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে এটা ওটা নষ্ট হচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নাই। বড় কথা হলের প্রভোস্টই নাই- আমরা আর কতদিন এভাবে চলবো নানান সমস্যার মধ্য দিয়ে। ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সকল সমস্যার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    এ ব্যাপারে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এইটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়। 

    এ ব্যাপার হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে ফোন কেটে দেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন