সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত বহু

    রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত বহু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে সেখানে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরাও রয়েছেন।

    সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। এরপর তারা সোয়া ১০টার দিকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখতে বলেন।

    এর প্রতিবাদ করে ছাত্রশিবির, সমন্বয়ক ও অন্যান্য প্রার্থীরা। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিতরণ শুরু হবে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়।

    গত বৃহস্পতিবার ২৮টি পদে ছাত্রদল মনোনয়ন তুললেও তারা ভোট পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল। সে দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট ১০ দিন পিছিয়ে দেয়। এছাড়া অন্তত সাড়ে ৫০০ শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন