সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুবিতে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    কুবিতে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী সংগঠন সিএসই সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম 'এল ডায়াবলো'।

    বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চারটি ভিন্ন ভিন্ন রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়।

    জানা যায়, প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১২টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৬টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪টি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাদঁপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২টি করে এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে ১টি করে মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

    সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল বলেন, 'এইবার আমাদের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল অংশগ্রহণ করেছে। আমরা প্রতিবছর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করি। এতে করে আমাদের শিক্ষার্থীদের স্কিলস বাড়ে এবং জাতীয় পর্যায়ে তারা ভালো করে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং সামনে আরো বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা আছে।'

    এ বিষয়ে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ' প্রতি বছর আমাদের সিএসই ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইনডোর এবং আউটডোর খেলার আয়োজন করা হয়। সেই সাথে আমরা চেষ্টা করি একটা আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করতে। গতবার আমরা ন্যাশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবার আমরা চট্টগ্রাম অঞ্চলে যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে 'চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট' আয়োজন করেছি। সামনে আরো বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন