সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বেরোবিতে ফাঁকা আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত

    বেরোবিতে ফাঁকা আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯ টি ফাঁকা আসন পূরনের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও  বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়,কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯ টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত এবং ২৬ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত

    'এ' ইউনিট  প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস, 'বি' ইউনিট কবি হেয়াত মামুদ ভবনের ২ তলায় কলা অনুষদের ডিন অফিস এবং 'সি'  ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।

    সাক্ষাতকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট এ চূড়ান্ত ভর্তির নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, সে সকল শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।

    এতে আরো জানানো হয়,সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি ,এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি,শিক্ষার্থীদের এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি ও এসএসসি ও এইচএসসি এর নম্বরপত্রের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন