সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম

    রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম।

    শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে নিয়োগ প্রদান করেন।

    তিনি আগে থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শূন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।

    অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রাতে আমাকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।

    গত ২০ আগস্ট প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন