ডাকসু নির্বাচন: রাতেই ছাত্রদলের প্যানে ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ছাত্র সংগঠনে উত্সাহ ও উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইসলামি ছাত্রশিবির তাদের প্রার্থী প্যানেল ঘোষণা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ছাত্রদলও তাদের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়েছিল ঢাবি প্রশাসন। পরিবর্তিত তারিখ অনুযায়ী যথাক্রমে ১৯ ও ২০ আগস্ট মনোনয়ন বিতরণ ও গ্রহণের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) ঢাবির রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসিম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরও লক্ষ্য করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দফতর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।
এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা এবং ২০ আগস্ট (বুধবার) বিকাল ৫টা করা হলো।