সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিক্ষার নতুন সচিব হলেন রেহানা পারভীন

    শিক্ষার নতুন সচিব হলেন রেহানা পারভীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। বর্তমানে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করছেন।

    সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করে পদায়ন করা হয়েছে।

    রেহেনা পারভীন গত ৩রা জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন পান। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয় গত ২২ জুলাই। এরপর থেকে এই বিভাগটি সচিব শূন্য ছিল।

    এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে পদোন্নতি দিয়ে সচিব করার পর সমাজকল্যাণে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    ড. আবু ইউসুফ বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। পরে তিনি প্রশাসন ক্যাডার পুলে উপসচিব হন। তিনি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন