সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • মাদরাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

    মাদরাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান-প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরে আসতে হলে ছুটি বা অনুমতিপত্র আনতে হবে। এ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে গমন করছেন। যার ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে।

    মাদরাসার বিভিন্ন কাজে যেমন, এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, এমপিও শীটে নাম, পদবি ও বিষয়, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডাকে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

    কোনোভাবেই অন্য কোনও ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাকে ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। শাখা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন।

    এ নির্দেশনা অনুসরণ না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীগণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন