সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

    ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। ঘোষিত তফসিল মোতাবেক এই নির্বাচন নির্ধারিত দিনেই সম্পন্ন হবে।

    রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

    এ উপলক্ষে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

    মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট। র্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

    ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন