সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সুপ্রিম কোর্টে ইবি'র ৪ শিক্ষার্থীর অনন্য অভিজ্ঞতা

    সুপ্রিম কোর্টে ইবি'র ৪ শিক্ষার্থীর অনন্য অভিজ্ঞতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত "Mutual Exchange: A Dialogue Between The Supreme Court & Young Law Students" শীর্ষক  কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

    এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের চার শিক্ষার্থী প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। 

    শনিবার (০২ আগস্ট)  সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

    এই কনফারেন্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স (এলএলএম) থেকে মহিমা বিশ্বাস ও মো. আমজাদ হোসেন এবং ব্যাচেলর (এলএলবি) থেকে সাইমা নাসরিন ও মো. আবদুল্লাহ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। 

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিআইজেড বাংলাদেশের অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্টের সিনিয়র অ্যাডভাইজর সৈয়দ জিয়াউল হাসান।  এছাড়া, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান সহ বিভাগটির সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন। 

    এদিকে কনফারেন্সে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রসঙ্গে মহিমা বিশ্বাস বলেন, ‘নতুন একটি আইনি পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং দেশের সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

    এসময় আইন বিভাগের সভাপতি ড. হালিমা খাতুন শিক্ষার্থীদের এই অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক আয়োজিত এমন কনফারেন্স শিক্ষার্থীদের আইন বিষয়ক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা বিকাশে ব্যাপক সহায়তা করবে। এ ধরনের কনফারেন্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে, যা তাদের পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়ক হবে। এটি তাদের ভবিষ্যৎ পেশাজীবনে অনেক কাজে আসবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন