সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুবিতে ২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো ভর্তি কার্যক্রম

    কুবিতে ২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো ভর্তি কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বিভিন্ন অনুষদের ২৮টি আসন ফাঁকা রেখেই।

    ২৭ জুলাই (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

    রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক ইতি ঘটে। সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ‘এ’ ইউনিটে ১৪টি, ‘বি’ ইউনিটে ১৩টি এবং ‘সি’ ইউনিটে ১টি সহ মোট ২৮ টি আসন ফাঁকা রয়েছে।

    এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তীতে আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না।'

    প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল 'এ' ও 'সি' ইউনিটের এবং ২৫ এপ্রিল 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ মে প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন