সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • মাইলস্টোনে দুর্ঘটনা: নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা 

    মাইলস্টোনে দুর্ঘটনা: নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (২২জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।  

    গায়েবানা জানাজা পড়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুল ইসলাম। 

    এ বিষয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, 'গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিদ্ধস্ত হয় এবং অনেক ছোট বাচ্চা মারা যায়। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না তাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজার আয়োজন করি। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'

    গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, 'গতকাল মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটানা ঘটেছে অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা একটি গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিল করি। যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।'

    উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এঘটনায় এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন