সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ২০২৫ সালের এসএসসি: ফেল করেছে ৬ লাখের বেশি শিক্ষার্থী

    ২০২৫ সালের এসএসসি: ফেল করেছে ৬ লাখের বেশি শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পেয়েছে।

    গত বছর যেখানে যেখানে ১৭ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল, সেখানে এবার অকৃতকার্যের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া, গত বছর যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছিল, এবার সেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। 

    শুধু তাই নয়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও অনেক বড় হয়েছে। গত বছর যেখানে শূন্য পাসের রেকর্ড গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি, এবার সেখানে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি।

    বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরকে।

    সেখানে তিনি বলেন, ‘যে ফল প্রকাশিত হয়েছে, সেটিই প্রকৃত ও সত্য। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। সামগ্রিকভাবে এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।’

    ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগে কী হয়েছে, সেটি আমরা বলব না। তবে, এখন যে তথ্য দিয়েছি সেটিই প্রকৃত। যা হয়েছে, সেটিই উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে, রেজাল্ট যা হবে, সেটিই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।

    এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন, গোঁজামিল ও বাহুল্য এড়িয়ে এবং স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েই ফল প্রকাশ করা হয়েছে।

    চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন