সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • চাঁদাবাজি, দখলদারিত্ব সবকিছু আগের মতোই চলছে: সারজিস আলম

    চাঁদাবাজি, দখলদারিত্ব সবকিছু আগের মতোই চলছে: সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগের মতোই চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও কালো টাকার বিশাল বড় বিজনেস সবকিছু চলছে। শুধু ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা চেইঞ্জ হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

    সারজিস আলম বলেন, রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে। কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে, ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। ৩৬ দিনের লড়াইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা যে লড়াইটা শুরু করেছি, শহিদদের সাথে কমিটমেন্টটা ঠিক রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কোন ব্যক্তি, গোষ্ঠী বা কোন নির্দিষ্ট দলকে ভয় পাওয়া চলবে না। কেউ যদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়, ভুল পথে হাটে এবং অপকর্মের সাথে জড়িয়ে পড়ে—সেটা যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।

    সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    এর আগে গত ৮ই জুলাই কুষ্টিয়ায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। পরে ৯ই জুলাই ঝিনাইদহ শহরে পদযাত্রা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা এই আয়োজন করে।

    উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। এক মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া—বাংলাদেশের ৬৪টি জেলা সফর করবে এনসিপির জুলাই পদযাত্রা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন