সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ডিআইইউ ক্যান্টিনে খাবারের গুণগত মানে প্রশাসনের সজাগ দৃষ্টি

    ডিআইইউ ক্যান্টিনে খাবারের গুণগত মানে প্রশাসনের সজাগ দৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে ক্যান্টিন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম।

    রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দু'টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এসময় তারা ক্যান্টিনের পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগতমান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন ক্যান্টিনের খাবারের মান, দাম ও পরিবেশ দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল। এই পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত হয়ে সেগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

    সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আজ যে ক্যান্টিন পরিদর্শন করলো তা খুবই ভালো উদ্যোগ। কারণ খাবারের কেমন মান হচ্ছে তাদের এটা জানতে হবে। এতে যদি খাবারের মান আরও একটু ভালো হয় আবার খাবারের দাম যদি কমানো হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো। এছাড়া ক্যান্টিনের মান একটু ভালো করতে হবে। প্রক্টর স্যারকে ধন্যবাদ জানাই কারণ আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা ক্যান্টিন পরিদর্শন করেছে।”

    এদিকে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রভোস্ট ড. সাজ্জাদ হোসেন বলেন, আজকে দু'টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন আমরা পরিদর্শন করেছি। এসময় বিভিন্ন অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। আমি মনে করি সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। এছাড়া ক্যান্টিনের পরিবেশ, খাবারের মান এবং যারা পরিচালনা করে তাদের ব্যবহার শিক্ষার্থীদের সাথে আরও শোভনীয় করতে হবে। আমরা দেখেছি কোনো কোনো খাবারের মান দাম অনুযায়ী ভালো না। এজন্য আমরা নিয়মিতভাবে এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ খাবার নিশ্চিত করতে চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন