সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সুশৃঙ্খল পরিবেশে চলছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

    সুশৃঙ্খল পরিবেশে চলছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, “প্রথম দিন থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ দেখা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

    ফল প্রকাশে যেন বিলম্ব না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, “প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

    পরিদর্শনকালে কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এতে অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন