সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • চলমান গুচ্ছ ভর্তিতে কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

    চলমান গুচ্ছ ভর্তিতে কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটা প্রথা চালু রেখে বাকি সকল কোটা বাতিলের দাবি জানান তারা।

    এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারো রক্ত দেখতে চায়’, ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাই এর সাথে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা’, ‘কোটা বিলুপ্তিতে আবারো রক্ত দেব’সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়। 

    এসময় বক্তারা বলেন, বারবার কোটা প্রথা বন্ধের দাবি জানানোর পরেও বর্তমান প্রশাসন কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নি। গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটা প্রথা চালু রেখে বাকি সকল কোটা বাতিল না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

    এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কিন্তু এতোগুলো ভাইয়ের শাহাদত বরণের পরেও এখনও  কীভাবে কোটা প্রথা বহাল থাকে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে সকল অযৌক্তিক কোটা প্রথার বিলুপ্তি চাই। শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য কোটা রাখা রেখে অন্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।

    যদি কোটা বাতিল করা না হয় তাহলে আগামীতে সকল শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে। এসময় তিনি আগামীকালকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার হুশিয়ারী দেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন