সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

    জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল’। এছাড়া ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নামকরণ করা হয়েছে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা অফিস আদেশে সিন্ডিকেটের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    ছাত্রী হলটি প্রতিষ্ঠাকাল থেকে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামে পরিচিত ছিল। ২০২৪ সালের ১৩ মে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৫তম সভায় ‘বেগম’ শব্দ বাদ দিয়ে ‘বঙ্গমাতা শেখ’ যুক্ত করে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’।

    নতুন নামকরণে স্থান পেয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী, যিনি উপমহাদেশের অন্যতম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন।

    অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা ও সিন্ডিকেটের ১০১তম সভায় ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নাম ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ অনুমোদন করা হয়।

    ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি ইমাম হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউজিসির অনুমোদন এবং নতুন আঙ্গিকে সিলেবাস তৈরির পর পাঠদান কার্যক্রম শুরু হবে।’’

    নাম পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘সময়ের চাহিদা বিবেচনায় বিভাগের নতুন নামকরণ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারে, সেজন্যই নতুন নামকরণ করা এবং সেভাবেই সিলেবাস সাজানো হবে।’’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন