সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুবি শাখা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

    কুবি শাখা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

    শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পালন করা হয়। 

    উক্ত কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক, ডা. ওসামাহ রাইয়ান।  

    প্রধান অতিথির হিসেবে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান বলেন, 'ইসলামী ছাত্রশিবির শুধু এই বছর নয়, প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। ২০২৩ সালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ছাত্রশিবিরের ২৩৪ জন শহীদের নামে বাগান তৈরি করা হয়। ২০২৪ সালের ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে ৫০ হাজার বৃক্ষরোপন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও ছাত্রশিবিরের জনশক্তিদের জন্য নির্দেশনা- 'প্রত্যেক জনশক্তি কমপক্ষে একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি গাছের চারা নিজ দায়িত্বে রোপণ করতে হবে।' তিনি ছাত্র সমাজকে ছাত্রশিবিরের এ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করার আহ্বান জানান।'

    বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, 'ছাত্রশিবিরের এবারের বৃক্ষরোপণের স্লোগান হলো, "একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"। এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে। এবারের কর্মসূচিতে আমরা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ২ হাজার চারা গাছ রোপণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০ ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসা উচিত। 

    তিনি একটি হাদিসে রেফারেন্স দিয়ে বলেন,'গাছ থেকে যারাই উপকার গ্রহণ করে, তার একটি সওয়াব রোপণকারীর আমলনামায় লিখা হয়। গাছের নিচে ছায়া গ্রহণ করলে অথবা কোন পশুপাখি গাছের ফলমূল খেলেও তার সওয়াব গাছ রোপণকারীর আমলনামায় লেখা হয়।'

    উল্লেখ্য, অতিথিদের বক্তব্য শেষে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন