সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সড়কে অনড় ইউআইইউ শিক্ষার্থীরা, লাঠিচার্জেও ফেরেনি কেউ

    সড়কে অনড় ইউআইইউ শিক্ষার্থীরা, লাঠিচার্জেও ফেরেনি কেউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নতুন বাজার এলাকায় পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা। তাদের মূল দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার।

    শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।

    এমন কয়েকজন ভুক্তভোগী জানান, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আন্দোলন আমাদের জন্য চরম ভোগান্তি নিয়ে এসেছে। 

    বাড্ডা থেকে উত্তরা যাওয়া এক যুবক বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে।

    আরেকজন বলেন, সবকিছু তো বন্ধ আন্দোলনের কারণে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। গরমও বেশ পড়েছে। এর মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় কেন যে এতো দাবি-দাওয়ার আন্দোলন চলে! এতে যে আমাদের কত কষ্ট হয়, তারা কেউ বোঝে না।

    এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।

    এর আগে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। কিছু শিক্ষার্থীকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু তারা আবারও সড়কে চলে আসেন এবং ব্লক করে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন