সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • প্রথমবারের মতো বেরোবিতে ডিনস্ ও মেরিট অ্যাওয়ার্ড প্রবর্তন

    প্রথমবারের মতো বেরোবিতে ডিনস্ ও মেরিট অ্যাওয়ার্ড প্রবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, সকল অনুষদ ও বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিনস্ অ্যাওয়ার্ড ও ডিনস্ মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে 'ডিনস্ অ্যাওয়ার্ড (Dean's Award) ও ডিনস্ মেরিট অ্যাওয়ার্ড (Dean's Merit Award) নীতিমালা-২০২৫' অনুসরণে প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিভাগসমূহের প্রেরণ করা হয়েছে। বর্ণিত অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদেও নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আগামী ২৫.০৬.২০২৫ তারিখ দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দেয়ার জন্য বলা হচ্ছে। অ্যাওয়ার্ড-এর জন্য আবেদন ফরম (হার্ড কপি ও সফট কপি) ও নির্দেশনা বিভাগসমূহের অফিসে পাওয়া যাবে। উল্লেখ্য আগামী ২৯.০৬.২০২৫, রবিবার বিকেল ৩টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে উল্লিখিত অ্যাওয়ার্ড বিতরণ করা হবে।

    এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, সব বিশ্ববিদ্যালয়ের এই অ্যাওয়ার্ড গুলো থাকে। এ ওয়ার্ডগুলো শিক্ষার্থীদের কে আরো উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই অ্যাওয়ার্ড ছিলনা। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন