সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে: বেরোবি উপাচার্য

    তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে: বেরোবি উপাচার্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে  বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশের অর্থনীতিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আইসিটি খাতের দক্ষ তরুণদের হাত ধরে বাংলাদেশ ভালো অবস্থানে জায়গা করে নিবে।

    মঙ্গলবার (১৭ জুন ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, পদক প্রাপ্তি বড় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করাই মূখ্য বিষয়। অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য  বলেন, সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের পছন্দের বিষয়টাকে প্রাধান্য দেয়া উচিত। তিনি বলেন, আইসিটি খাত শুধু প্রযুক্তিগত উন্নয়নেই নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি দৃশ্যমান উৎস হয়ে উঠেছে।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

    এ সময় বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৮টি জেলার হাই স্কুল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন