সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

    ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ইডেন কলেজের পুকুরে ডুবে প্রাণ গেল এক কলেজছাত্রীর। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার (১৮)। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় পুকুরের পাশে ঘুরতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যান সানজিদা। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

    মোহনা ইসলাম নামে ইডেনের ফিন্যান্স বিভাগের এক ছাত্রী সানজিদাকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজারের চম্পাতলী এলাকায়। বাসায় গিয়ে তাকে পড়ান মোহনা। আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসঙ্গে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।

    তিনি আরও জানান, সেই পরিকল্পনা মোতাবেক ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনই তারা পুকুরে নামেন। এ সময় সিড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যায় সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে পানি থেকে তাকে তোলেন। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। 

    এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন