সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বাস-ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

    বাস-ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম মারা গেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। সম্প্রতি তিনি স্নাতোকোত্তর পরীক্ষা শেষ করেছেন।

    সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলি পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান।

    রাশেদের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই/তিন খন্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘন্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দূর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। গোসল ও দাফন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন