সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের নতুন যাত্রা

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস কোর্সের উদ্বোধন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস কোর্সের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে 'ইনট্রোডাক্টরি কোর্স অন আইইএলটিএস' শীর্ষক একটি বিশেষ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে একাডেমিক ভবন-৩-এর এমআইএস গ্যালারিতে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

    এসময় তিনি বলেন, আমরা চাই, আমাদের মেধাবী শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চশিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করুক। আইইএলটিএস কোর্স সেই লক্ষ্য পূরণের এক গুরুত্বপূর্ণ ভিত্তি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি বলেন, এই কোর্স শিক্ষার্থীদের কেবল ইংরেজি শেখাবে না, বরং তাদের আত্মবিশ্বাস, মানসিক প্রস্তুতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে গড়ে তুলবে।

    কোর্সটিতে বাছাই করা প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই চারটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে নিয়মিত ক্লাস, মক টেস্ট ও পার্সোনাল গাইডেন্সের সুবিধা।

    আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ ও জার্মান বাণিজ্যিক প্রতিষ্ঠান KiK-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভাষাগত দক্ষতা অর্জনই নয়, বরং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন, গবেষণা প্রপোজাল রচনা ও স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান লাভ করবে।

    উদ্যোগটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও পরিচিতি বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবে ।


    বেরোবি প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন