সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ যুবক গ্রেফতার 

    পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ যুবক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা দামের একটি কালো রঙ্গের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ সদস্যরা।

    বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে এক বাড়ি থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ তাকে গ্রেফতার করে র‍্যাব। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

    গ্রেফতার যুবক আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তি সহ তাকে গ্রেফতার করা হয়। মূর্তিটি দৈর্ঘ্যে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ছিল। পরে তাকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    জব্দকৃত কষ্টি পাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানা গেছে ।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন