সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ‘জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়’

    ‘জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    শুক্রবার (১৬ মে) সকালেও তারা রাজপথে অবস্থান নেন এবং দাবিগুলোর বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, নিরাপদ ক্যাম্পাস, আবাসন সমস্যা সমাধান এবং পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।

    পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর।

    কারণ হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, টানা রাজপথে অবস্থান করায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বসবে গণঅনশনে।

    তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবে না তারা। এতে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, তবু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই শিক্ষক।

    ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।

    উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জবি শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন বহু শিক্ষক-শিক্ষার্থী।

    এরপর বেলা দুইটা থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন থেকে সেখানে চলছে তাদের লাগাতার অবস্থান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন