সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • ফুলবাড়ীতে লিচুর বাগানে বিদুৎ স্পর্শ হয়ে যুবকের মৃত্যু

    ফুলবাড়ীতে লিচুর বাগানে বিদুৎ স্পর্শ হয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদিঘী এলাকার বড়গাছা গ্রামের লিচুর বাগানে বিদুৎ স্পর্শ হয়ে মমিনুল ইসলাম (২২)নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মমিনুল ইসলাম এলুয়াড়ী ইউনিয়নের রাজখন্ডা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদিঘী এলাকার বড়গাছা গ্রামে জনৈক নাজমুলের লিচুর বাগানে বাল্প জালানোর জন্য বৈদ্যুতিক তার টাঙানোর সময় বিদুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত হয় মমিনুল ইসলাম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফয়জার রহমান।

    ফুলবাড়ী থানার পুলিশ পরিদশক (তদন্ত) বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ সুরতহাল করেছে । থানায় একটি ইউডি মামলা করা হবে।
    নিহতের পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


    আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি:
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন