সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট

    সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে ডিগ্রির সমমানের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ওয়াবদা মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    শিক্ষার্থীদের দাবি, তিন বছর ছয় মাস মেয়াদি 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি' কোর্সটি ডিগ্রির সমমান দিতে হবে। একইসঙ্গে ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সেরও সমান স্বীকৃতি দাবি করেন তারা। দাবি আদায়ে ‘ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল।

    তারা বলেন, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছরের কোর্স শেষ করলেই ডিগ্রি সমমানের স্বীকৃতি মেলে। অথচ নার্সিংয়ের ১১০ ক্রেডিটের দীর্ঘ কোর্স ও ইন্টার্নশিপ শেষে তারা ডিগ্রি না পেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন।

    অবস্থানে অংশ নিতে নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সমবেত হন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


    তৌসিফ রেজা, সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন