সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি

    ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনা সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালিত  হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

    অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন: জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহসভাপতি তৌফিক খান মিল্কী, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্যসচিব কালাম তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মোত্তাকিম বিল্লাহ প্রমুখ। তারা সাম্য হত্যায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার আলম সাম্য স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। 


    সঞ্জয় সরকার, নেত্রকোনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন