সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচী, শিক্ষার্থীদের ক্ষোভ

    ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচী, শিক্ষার্থীদের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উত্তাল রয়েছে ক্যাম্পাস।

    এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ছাত্রদল আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা যোগ দিয়েছেন। এ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 

    ছাত্রদল তাদের বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানও দিচ্ছেন তারা। এছাড়াও ‘খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতেও শোনা যায় সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতাদের।

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগত এনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।  

    ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন—এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।”

    আরেকজন শিক্ষার্থী লিখেছেন, “যে বহিরাগতদের কারণে সাম্য ভাই খুন হলো, সেই বহিরাগতদের ক্যাম্পাসে এনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদ করছে—বাহ!”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন