সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • সৈয়দপুরে রাফিক হত্যার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    সৈয়দপুরে রাফিক হত্যার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে রাফিক হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

    আজ সোমবার (১২ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা রাফিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

    উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার সুখীপাড়ার ধানক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাম মো. রাফিক (২২), পিতা হাফিজুল হক।

    ঘটনার পর নিহত রাফিকের বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, মামলার পরপরই এজাহারভুক্ত আসামি সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ধলাগাছ এলাকার মৃত আজিবর রহমানের ছেলে।

    তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি ডিবি ও র‍্যাব সদস্যরাও অভিযানে কাজ করছে। মামলার অধিকাংশ আসামি ঘটনার পর থেকে পলাতক থাকলেও তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।


    তৌসিফ রেজা, সৈয়দপুর, নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন