সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • আওয়ামী লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর শোকরানা ও আনন্দ মিছিল

    আওয়ামী লীগ নিষিদ্ধে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর শোকরানা ও আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণহত্যার দায়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে  পঞ্চগড়ে শোকরানা ও আনন্দ মিছিল করা হয়েছে। 

    রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার পঞ্চগড় ডায়াবেটিকস সমিতির  সামনে থেকে একটি শোকরানা ও আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় শোকরানা ও আনন্দ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

    শোকরানা ও আনন্দ মিছিলে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর, জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দাও দিতে হবে সহ নানা শ্লোগান দিতে শোনা যায়। 

    সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ দুই হাজার আলোর অধিক ছাত্রজনতাকে  হত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ৫ই মে হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে পাখির মত হত্যা করেছে। অবিলম্বে তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 

    বক্তারা আরো বলেন, দ্রুত মৌলিক সংস্কার শেষে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর যেন কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ ও চাঁদাবাজের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।  


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন