সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন

    দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে।

    এই ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশও যুক্ত থাকায় শিক্ষার্থীরা টানা ১৯ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে। ছুটির শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।

    জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার— সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।

    এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন