সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বেরোবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

    বেরোবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক যুবক আটক হয়েছেন।

    শুক্রবার (৯ মে) দুপুরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় স্বাক্ষর নেওয়ার সময় সন্দেহ হলে আটক করা হয় তাকে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি
    প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন।

    আটক যুবকের নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা নতুন বাজার এলাকার মো. ফারুকের সন্তান। জানা যায় তিনি নবম শ্রেণি
    পাস।

    জানা যায়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ  নেওয়ার কথা ছিল দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী মো. আজমাইন ফাইকের। তার বদলে পরীক্ষা দিতে আসেন গাজীপুরের আব্দুস সোবহান। স্বাক্ষর নেওয়ার সময় হাতের লেখা সন্দেহ হলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশের হাতে তুলে দেয় প্রক্টরিয়াল বডি।

    এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন তা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ চলছে।

    এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ১১টি কেন্দ্রে ২৫ হাজারের ওপর শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু পরিবেশে প্রতিটি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য

    এবারের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পছন্দের কেন্দ্র হিসেবে বেরোবিকে বেছে নিয়েছেন। 


    জহুরুল ইসলাম, রংপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন