সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • গাইবান্ধায় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি প্রিন্স গ্রেফতার

    গাইবান্ধায় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি প্রিন্স গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মামলায় অজ্ঞাত নামা আসামী হিসাবে এবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। 

    তাকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমে জানান, “বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে এ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।


    আশরাফুল ইসলাম গাইবান্ধা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন